Home আন্তর্জাতিক আমিরাতে কন্যাকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা
আন্তর্জাতিক

আমিরাতে কন্যাকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা

Share
Share

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বহুতল ভবন থেকে নিচে ফেলে হত্যার পর এক ভারতীয় প্রবাসী নারী আত্মহত্যা করেছেন। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আল-নাদহা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভবনের কর্মীদের বরাতে জানা যায়, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে নিজের শিশুকন্যাকে ভবনের ওপর থেকে নিচে ফেলে দেন। পরে তিনি নিজেও লাফ দেন।
ভবনটির প্রথম ছয় তলা গাড়ি পার্কিং ও ব্যায়ামাগারের জন্য ব্যবহৃত হয়। এর ওপরে আবাসিক অংশ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩২ তলা ভবনের এক নিরাপত্তারক্ষী জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান। সেখানে এক নারী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির মরদেহ সড়কে এবং নারীর মরদেহ ফুটপাথে পড়ে ছিল।
পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পুরো ভবন ঘিরে রাখে।
জানা গেছে, নিহত নারীর স্বামী দুবাইয়ে চাকরি করেন। ঘটনার একদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। স্বামী নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।
মর্মান্তিক এ ঘটনার পর পুলিশ নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। শুক্রবার (২২ মে)...

রমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে; দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার  সাংবাদিকরা ট্রাম্পকে হরমুজে ইরানের টোল আরোপের বিষয়ে জিজ্ঞাসা করেন।...

Related Articles

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক ঘিরে উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি রাসায়নিক কারখানার বিষাক্ত পদার্থভর্তি ট্যাংক ঘিরে...

হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে ‘যিশুখ্রিষ্ট’ দাবি করতেন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো নাস্যায়ার বেস্ট (২১) নিজেকে...

আইপিএলে ক্লাসেনের ঐতিহাসিক কীর্তি: চার নম্বরে নেমে গড়লেন অনন্য রেকর্ড

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক অনন্য...

পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরপরই সেনেগালের প্রধানমন্ত্রীক বরখাস্ত, সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে কয়েক মাসের তীব্র রাজনৈতিক টানাপোড়েন ও ক্ষমতার দ্বন্দ্বের...