Home জাতীয় দুর্ঘটনা নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, শিশু আহত
দুর্ঘটনা

নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, শিশু আহত

Share
Share

নোয়াখালী-ফেনী ফোরলেইন মহাসড়কে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার হলি কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন হযরত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫)। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ছিলেন। আহত শিশু তালবিয়া মুসতারি (৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলাল হোছাইন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সকালে হাসপাতালে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসা শেষে বেলা ১২টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক বাবা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং শিশুটি গুরুতর আহত হয়।

ঘটনার সময় নিহতের স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২) সামান্য ব্যবধানে থাকায় অক্ষত থাকেন। পরে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...