Home আন্তর্জাতিক বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল
আন্তর্জাতিক

বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল

Share
Share

ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

বৃহস্পতিবার (১৪ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর মিড ইস্ট আই-এর।

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের একাধিক সাক্ষ্যের কথা তুলে ধরেন। এতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কারাগারে বন্দিদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সহিংসতার বিবরণ ছিল।

প্রকাশিত প্রতিবেদনের পর ইসরায়েলি কর্মকর্তা ও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন যে নিউইয়র্ক টাইমস ‘ভুল ও উসকানিমূলক’ তথ্য প্রচার করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এটি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ ও বিকৃত মিথ্যাচার’। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা শুরুর নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে প্রতিবেদনে নিকোলাস ক্রিস্টফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে অর্থ সহায়তা দেয়, তাই এসব ঘটনায় যুক্তরাষ্ট্রও পরোক্ষভাবে দায়ী।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতার বিষয়ে একাধিক ভুক্তভোগীর সাক্ষ্য পাওয়া গেছে।

ইসরায়েলি পক্ষ অবশ্য এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ বলে দাবি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...