Home জাতীয় সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে
জাতীয়

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

Share
Share

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো, মন্ত্রী হোস্টেল, সাবেক সংসদ সদস্যদের হোস্টেল এবং সচিব হোস্টেও দেখা দিয়েছে একই ধরনের করুণ দৃশ্য। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ছাদ থেকে পানি গড়িয়ে পড়ে সংসদ ভবনের ‘মেইন মেকানিক্যাল প্ল্যান্টের’ (এমএমপি) প্রায় ২০০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে অবস্থিত এই মেকানিক্যাল প্ল্যান্টেই রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিআইএস প্যানেল, ছয়টি ভারী জেনারেটর, গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সাবস্টেশন এবং সেন্ট্রাল স্টোর রুম। ভারী বর্ষণে এই কক্ষ প্লাবিত হওয়ায় পানি লেগে শর্টসার্কিটের মাধ্যমে পুরো কমপ্লেক্সের বিদ্যুৎ সরবরাহ অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপাত সমাধান হিসেবে যন্ত্রগুলোর ওপর অস্থায়ী টিনের ছাউনি দেওয়া হলেও বিশেষজ্ঞরা একে অত্যন্ত বিপজ্জনক ও অপ্রতুল ব্যবস্থা বলে মনে করছেন। এছাড়া ভবনের প্রবেশপথ, বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বকুলতলা গেটে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।

সম্প্রতি অনুষ্ঠিত বাজেট অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এই বেহাল দশা তুলে ধরেন সরকারি দলের হুইপ জি কে গউছ। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, সংসদ ভবনের ভেতরে এমনকি মসজিদের সামনেও সারিবদ্ধভাবে বালতি রেখে পানি জমানো হচ্ছে। অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও এই ভোগান্তির সত্যতা স্বীকার করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত এই ঐতিহাসিক ভবনের সব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হচ্ছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সংসদে প্রতিশ্রুতি দেন যে, খুব দ্রুতই ছাদের গ্লাস ব্রিকসের জয়েন্ট ও পানি প্রতিরোধী ব্যবস্থার মেরামতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে চলমান কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় সংশ্লিষ্ট মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের...

Related Articles

সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন: বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিযোগ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট...

‘জাহান্নাম থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’: ইরানের কড়া বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা ও উত্তেজনা বৃদ্ধির...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...

কর মওকুফ চায় মীর শাহে আলমের পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর, ভ্যাট ও শুল্ক মওকুফের...