Home জাতীয় অপরাধ মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
অপরাধ

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুরাদনগর থানা–পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. স্বপন মিয়া (৩৫) ও মো. হোসেন (২৯)। স্বপন মিয়া উপজেলার মোচাগড়া দড়িপাড়া এলাকার মৃত রবিউল হোসেনের ছেলে। তিনি সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে হোসেন উপজেলার দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীন ওরফে আবিদ মিয়ার ছেলে। তিনি জিআর পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল পৃথক অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে ড. ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন’: রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে...

রাতে নিখোঁজ, সকালে আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ...

Related Articles

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ফেসবুক ভিডিওতে গালিগালাজ: যুবক গ্রেপ্তার

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে...

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা...