Home অন্যান্য অস্তিত্ব সংকটে নবীগঞ্জের নজাইখাল
অন্যান্য

অস্তিত্ব সংকটে নবীগঞ্জের নজাইখাল

Share
Share

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক নজাইখাল খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। পলি জমে ভরাট হওয়া এবং স্থানীয় কিছু সংখ্যক লোকদের অবৈধ দখলের ফলে এই খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। খালটি দখলমুক্ত ও পুনঃখনন করা এখন এলাকার কৃষি, পরিবেশ ও নৌ-চলাচলের রক্ষার জন্য সময়ের দাবি। বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে অবৈধ দখলের কারণে খালের দুই পাড় দখল করে প্রভাবশালী মহল স্থায়ী স্থাপনা, ও বসতবাড়ি নির্মাণ করেছে। ফলে খালের প্রশস্ততা অনেকাংশে কমে গেছে। দীর্ঘ বছর খনন না করায় খালের তলদেশ ভরাট হয়ে গেছে। বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়।বর্জ্য নিষ্কাশনের জন্য বাজারের ময়লা-আবর্জনা ও ড্রেনেজ লাইনের বর্জ্য সরাসরি খালে ফেলার কারণে পানি দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি নবীগঞ্জ ও পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির সেচ কাজ এই নজাই খালের ওপর নির্ভরশীল। খালটি খনন করা হলে কৃষকরা সময়মতো পানি পাবেন। খালের নাব্যতা ফিরে এলে বর্ষা মৌসুমে পৌরসভা ও আশপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে। একটি সচল খাল এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক সময় এই পথে বড় বড় মালবাহী নৌকা চলাচল করত। পুনরায় খনন করলে সল্প খরচে পণ্য নিয়ে আসার সুযোগ তৈরি হবে। এলাকা বাসীর দাবি প্রশাসনের পক্ষ থেকে সঠিক সীমানা নির্ধারণ করে খালের ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করতে হবে। শুধুমাত্র লোক দেখানো খনন নয়, বরং খালের গভীরতা ও স্রোতের গতিপথ বিবেচনায় নিয়ে আধুনিক পদ্ধতিতে খনন কাজ পরিচালনা করা প্রয়োজন। নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের দীর্ঘদিনের প্রাণের দাবি এই নজাই খালটি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় পৌর প্রশাসকের সমন্বিত উদ্যোগ এখন একান্ত প্রয়োজন।
খালটি তার হারানো যৌবন ফিরে পেলে বদলে যাবে এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যপট।
এ ব্যাপারে নবীগঞ্জ পৌর প্রশাসক রুহুল আমিন জানান, পৌরসভা হয়ে বয়ে যাওয়া নজাইখালটি দ্রুত খনন করা হবে এই নজাইখালটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

বিরল নয়, দেশের বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

কোরবানির ঈদে সামাজিক যোগাযোগমাধ্যম, রাজধানীর পশুর হাট ও জাতীয় চিড়িয়াখানাজুড়ে আলোচনার কেন্দ্রে...

গ্রাফিতি ইস্যুতে ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল সিএমপির

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে...

গ্যাসের আগুন কেড়ে নিল ৫ প্রাণ; পাশাপাশি কবরে শায়িত স্বামী, স্ত্রী ও তিন সন্তান

কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। একে একে নিভে গেল...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা...