Home সাম্প্রতিক বিকেল ৫টার পর হকারদের বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা
সাম্প্রতিক

বিকেল ৫টার পর হকারদের বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা

Share
Share

ব্যবসার সুযোগের দাবিতে সিলেট নগরীতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজার হাজার হকাররা অংশগ্রহণ করেন। এসময় মিছিলে থাকা হকাররা ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’, ‘রুটি-রুজির সংগ্রাম, চলছেই চলবে’-সহ বিভিন্ন শ্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা ব্যবসার সুযোগের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বক্তারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। সামনে ঈদুল আজহা আসছে। এসময় আমাদেরকে বিকাল ৫টা থেকে ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা চাই না কোন আন্দোলন করতে। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা প্রত্যাশা করি, বৈষম্যহীন এ বাংলায় আমাদের ওপর বৈষম্য না করে বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসার সুযোগ দিবে প্রশাসন। বক্তারা আরো বলেন, প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন। আমরা এর প্রতিকার চাই।
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবীনগরে আতঙ্কের নাম ‘শফিক ডাকাত’, র‍্যাব-পুলিশের ওপর হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘শফিক ডাকাত’ নামে পরিচিত শফিক মিয়াকে ঘিরে ফের আলোচনার সৃষ্টি হয়েছে। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক ব্যবসা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর...

৫ মিলিয়ন পাউন্ডের উপহার নিয়ে তদন্তের মুখে নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস ওয়াচডগ নাইজেল ফারাজ এর বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে। অভিযোগ উঠেছে, প্রায় ৫০ লাখ পাউন্ড মূল্যের একটি উপহার গ্রহণের ক্ষেত্রে...

Related Articles

ইসরায়েলি কারাগারে ধর্ষণ-নির্যাতন, রেহাই পায়নি শিশুরাও

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জমি দখল করে অবৈধ...

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি...

বিলাসিতা নয়, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা...

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার...