Home আন্তর্জাতিক বিজয়কে সমর্থন দিতেই এআইএডিএমকে শিবিরে ভাঙনের সুর
আন্তর্জাতিকরাজনীতি

বিজয়কে সমর্থন দিতেই এআইএডিএমকে শিবিরে ভাঙনের সুর

Share
Share

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এআইএডিএমকের ভাঙনের গুঞ্জন। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলটির ৩০ জন বিধায়ক। এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—তাহলে কি ভেঙে যাচ্ছে এআইএডিএমকে?

দলটির বিক্ষুব্ধ অংশের নেতা সি ভি সম্মুগম ও এস পি ভেলুমনি জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ও সাবেক মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী (ইপিএস) ডিএমকের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিলেন বলেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, ডিএমকে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ, তাই সেই জোট মেনে নেওয়া সম্ভব নয়।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। থালাপতি বিজয়ের পক্ষে রয়েছে ১২০ জন বিধায়ক। এর সঙ্গে এআইএডিএমকের ৩০ সদস্যের সমর্থন যোগ হওয়ায় তাঁর সরকারের অবস্থান আরও শক্ত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি এআইএডিএমকের অভ্যন্তরীণ বিভক্তিকে স্পষ্ট করেছে। একাংশ এখন বিজয়ের সরকারকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইপিএসের নেতৃত্বাধীন অংশ আলাদা অবস্থানে রয়েছে। ফলে দলটির ভাঙনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এদিকে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে ও আইইউএমএল আগেই বিজয়ের দল টিভিকেকে সমর্থন জানিয়েছে। এতে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝআকাশে ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল বিমান: তদন্তে ধরা পড়ল পাইলটের গাঁজা সেবনের সত্যতা

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লির উদ্দেশে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী ফ্লাইটে মাঝআকাশে ঘটে গেছে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর দুর্ঘটনা। তীব্র টার্বুলেন্সের...

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ আলোকচিত্র ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র বিতর্ক ও গুঞ্জনের...

Related Articles

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

কারাগারে যাওয়ার আগে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মণ্ডলের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির গাজীপুর...

হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট...