Home জাতীয় দেশের স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান
জাতীয়

দেশের স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে তরুণদের জনমত গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা না গেলে কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। কিছু গড়ে উঠলেও আবার ভেঙে পড়বে। তাই দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত তৈরি করতে হবে। রাজনীতি সংসদে হওয়া উচিত, শুধু রাজপথে হৈচৈ করে কিছু গড়ে তোলা যায় না।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “সাংস্কৃতিক পরিবেশ ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।” তিনি জানান, সরকার স্কুল পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা, সংগীত শিক্ষা এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।

এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গও তুলে ধরেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বালিশ কেনা নিয়ে আলোচিত দুর্নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “একটি বালিশের দাম ৮০ হাজার টাকা—এমন ঘটনায় মানুষ বিস্মিত।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, শিক্ষক এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে রূপসা ব্রিকস নামের...

তীব্র তাপদাহে চরম ঝুঁকিতে শ্রমজীবী মানুষ: বছরে শ্রমিকদের ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

তীব্র গরম ও তৈরি হওয়া হিট স্ট্রেসের কারণে বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতি বছর মজুরি বাবদ প্রায় ৭৭ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি...

Related Articles

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা

দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড...

ডাচ্-বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

প্রশাসনে আবারও রদবদল, এডিসি হলেন দুই ইউএনও

প্রশাসনে আবারও রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন...