Home আঞ্চলিক নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
আঞ্চলিক

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

Share
Share

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে বিকেলে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান।

অভিযানে মোট ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় আসমা আক্তার নামের এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে দেশের মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।

এর আগে গত বৃহস্পতিবারও খলিফাপট্টি এলাকা থেকে প্রায় সাড়ে আট লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন অভিযানেও আরও জাল জব্দ ও ধ্বংস করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে না; বরং সাধারণ মানুষের মুখের হাসিতেই বাজেটের প্রকৃত সফলতা নির্ধারিত হয়...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তে টহল দেওয়ার সময়...

Related Articles

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা...