Home আঞ্চলিক মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান
আঞ্চলিক

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শহরের বাজারঘাট এলাকার প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহসভাপতি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রাম—সবখানেই এর প্রভাব বাড়ছে; স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও এতে জড়িয়ে পড়ছে। তাঁদের দাবি, বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত এবং অল্প বয়সেই অনেকে এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, শুধু দিবস পালন নয়, মাদক প্রতিরোধে সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

মানববন্ধন থেকে মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারি উদ্যোগ জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আধুনিকায়ন, গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধি এবং প্রযুক্তির সহায়তায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২...

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুণ্ঠন রোধে কারফিউ জারি

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন ধসে এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয়...

Related Articles

সব চেষ্টা ব্যর্থ করে মারা গেল পেট জোড়া লাগা দুই যমজ শিশু

বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত...

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল...