Home জাতীয় দুর্ঘটনা পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন
দুর্ঘটনা

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

Share
Share

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইশা (১১) নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে করনাই গ্রামের সোহেল রানার ছেলে নাঈম, আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে নাফিসা—তিনজন মিলে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে তারা ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে নাঈম ও মাইশাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়া মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।

নিখোঁজ নাফিসা করনাই এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা নদীতে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

ভূমিকম্পে ভবন ধস, ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ার প্রায় ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের...

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক...

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

ফেল করার পর নিখোঁজ, দুই দিন পর পুকুরে ছাত্রীর লাশ

ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মায়ের বকাঝকার জেরে...