Home জাতীয় অপরাধ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হত্যা, ৩ ভাইয়ের যাবজ্জীবন
অপরাধআঞ্চলিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হত্যা, ৩ ভাইয়ের যাবজ্জীবন

Share
Share

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নুরুল হক হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামের একটি বড়ই বাগানে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। একপর্যায়ে বল গিয়ে নুরুল হকের টিনের বেড়ায় লাগলে তিনি ক্ষুব্ধ হয়ে খেলায় বাধা দেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে শাহবাজ মিয়াসহ তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আলোচনায় সম্ভাব্য নেতৃত্ব...

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী

মো. আমিরুল ইসলাম, খাগড়াছড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চান...

Related Articles

মুরাদনগরের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের একটি...

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে রাশিদা বেগম (৪২)...

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক ৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে চার ভুয়া...