মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আলোচনায় সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা নাম উঠে আসছে। এর মধ্যে বর্তমান সভাপতি আমির ইসলাম রহিমের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংগঠন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আমির ইসলাম রহিম দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সালে তিনি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সংগঠনকে সক্রিয় রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
নেতাকর্মীদের ভাষ্য, শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সংগঠনের এক নেতা তামিম ইব্রাহিম বলেন, ‘আমির ইসলাম রহিম সংগঠনের একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করে আসছেন। আন্দোলন-সংগ্রামের সময় তিনি সক্রিয় ছিলেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।’
তবে সংগঠনের একাধিক সূত্র বলছে, নতুন কমিটিতে নেতৃত্বের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে আমির ইসলাম রহিম সভাপতি পদে আলোচনায় রয়েছেন। তবে নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসবেন, তা আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত নিশ্চিত নয়।
খুব শিগগিরই মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে।
Leave a comment