Home আঞ্চলিক দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী
আঞ্চলিক

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী

Share
Share

মো. আমিরুল ইসলাম, খাগড়াছড়ি


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চান বাঙ্গালো কার্বারিপাড়ায় গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে দীঘিনালা জোন।

সোমবার (২২ জুন ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে এ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগা বাসিন্দাদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন (৪ ইবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন (এসইউপি, পিএসসি)। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারি এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, বিশুদ্ধ পানির এ ব্যবস্থা দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি...

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে...