Home আন্তর্জাতিক বিবিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট মহিব চৌধুরী,ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ
আন্তর্জাতিক

বিবিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট মহিব চৌধুরী,ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ

Share
Share

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মহিব চৌধুরী। একই সঙ্গে ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন মুসলেহ আহমেদ।

মঙ্গলবার লন্ডনে বিবিসিসিআই কনফারেন্স হলে ফাইন্যান্স ডিরেক্টর পদে নির্বাচন শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।

মহিব চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের সন্তান। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাপ্তাহিক নতুন দিন–এর সাবেক সম্পাদক।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডেপুটি ডিরেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডিরেক্টর আবুল কালাম আজাদ এবং মেম্বারশিপ ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি।

নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী...

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভের...

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...