Home সাম্প্রতিক কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা
সাম্প্রতিক

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

Share
Share

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশনসংলগ্ন দয়াময় আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নকল মোড়ক ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানায় প্রশাসন।

এ ঘটনায় কারখানার মালিক হারুন রশীদ মোল্লার ছেলে ইমন ওরফে সম্রাটকে (২৫) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কারখানায় থাকা বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা আমিনুল ইসলাম, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী বলেন, “ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬–২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে কাতালান...

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

Related Articles

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন...

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া...

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি...