Home জাতীয় অপরাধ মুরাদনগরের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল
অপরাধ

মুরাদনগরের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের একটি কমিটি গঠনকে ঘিরে এক প্রার্থীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

বুধবার দুপুরের পর থেকে হাফিজ ভূইয়া নামের ওই প্রার্থীর একটি ছবি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একটি অংশের দাবি, ছবিতে তাঁকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে। তবে ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

চাপিতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি পদে হাফিজ ভূইয়ার নাম প্রস্তাব করে থানায় তালিকা জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, তাঁকে দায়িত্ব দেওয়া হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা কঠিন হবে।

এ বিষয়ে জানতে চাইলে হাফিজ ভূইয়া বলেন, ছবিটি অনেক আগের এবং এটি নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি এখনো চূড়ান্ত হয়নি। ইউনিয়ন থেকে প্রস্তাবিত তালিকা দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হবে। বিতর্কিত কাউকে কমিটিতে রাখা হবে না বলেও তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মৃতরা কি আমাদের কথা শুনতে পায়’ প্রশ্নোত্তর যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মৃত্যুর পর একজন মানুষ তাঁর গোসল, কাফন-দাফন, জানাজা কিংবা স্বজনদের কান্না ও কথাবার্তা শুনতে বা অনুভব করতে পারেন কি না—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন...

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে...

Related Articles

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল...

সুনামগঞ্জে দুই শিশুর লাশ উদ্ধার, বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে দুই শিশুর লাশ উদ্ধার...