Home জাতীয় মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন ৬০ বছরের মা
জাতীয়

মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন ৬০ বছরের মা

Share
Share

আজ বিশ্ব মা দিবস। যে বয়সে একজন মানুষের নিজের শরীরের বাড়তি যত্নের প্রয়োজন হয়, সেই ৬০ বছর বয়সে এসে সন্তানের জীবন বাঁচাতে নিজের শরীরের একটি অঙ্গ দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন মা নাসিমা সুলতানা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানা আজ (১০ মে) তার একমাত্র ছেলে নাসিম জাহান আকাশকে (২৮) একটি কিডনি দান করবেন।

রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে রাত ১০টায় এই অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে।শরীয়তপুরের জাজিরা পৌরসভার গোডাউন মোড় এলাকার বাসিন্দা মৃত বিএম শাহজাহানের পরিবারে মাত্র আট মাস আগে আকাশের কিডনি বিকলের খবর আসে। তিন বছর আগে এইচএসসি পাস করা আকাশের সংসার জীবন শুরু হয়েছে মাত্র দুই বছর আগে। একমাত্র ছেলের এমন সংকটে মা নাসিমা সুলতানা বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।

আকাশের খালা শিবলি সুলতানা আবেগঘন কণ্ঠে বলেন, কিডনি সমস্যার কথা জানার পরই আকাশের মা স্বেচ্ছায় নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ৬০ বছর বয়সে এই অপারেশন ঝুঁকিপূর্ণ জেনেও তিনি পিছপা হননি।

আজ যখন সারা বিশ্ব মা দিবস পালন করছে, তখন নাসিমা সুলতানা হাসপাতালের বেডে শুয়ে প্রস্তুতি নিচ্ছেন তার নাড়িছেঁড়া ধনকে নতুন জীবন দেওয়ার। একজন শিক্ষক হিসেবে তিনি যেমন সমাজ গঠনে ভূমিকা রেখেছেন, তেমনি একজন মা হিসেবে প্রমাণ করলেন— সন্তানের জন্য মায়ের ত্যাগের কোনো সীমা নেই।

আকাশের বড় বোনসহ পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে পরিবারের স্বজনরা শ্যামলীর সিকেডি হাসপাতালে অবস্থান করছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ মা ও ছেলের সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই বলছেন, মা দিবসে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রক্তচাপ নিয়ন্ত্রণে বয়সভেদে প্রতিদিন কত হাঁটা প্রয়োজন

রক্তচাপ কমাতে হাঁটা খুব কার্যকর, কিন্তু বয়স অনুযায়ী সময় ও তীব্রতা আলাদা হওয়া ভালো। সাধারণভাবে নিরাপদ নির্দেশনা হলো— ২০–৩০ বছর প্রতিদিন ৩০–৪৫ মিনিট...

এলিয়েন নিয়ে নাসার তথ্য ফাঁস করলো যুক্তরাষ্ট্র

এলিয়েন নিয়ে নাসার তথ্য ফাঁস, যুক্তরাষ্ট্রে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA–কে ঘিরে এলিয়েন সংক্রান্ত তথ্য ফাঁসের দাবি সামনে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে...

Related Articles

চীনকে পেছনে ফেলে র্শীষে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলেও দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা...

বিদেশ নেওয়া হতে পারে কারিনা কায়সারকে, সর্বশেষ অবস্থা জানাল পরিবার

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার (৮...

আপিল বিভাগে আইভীর জামিন বহাল: কারামুক্তিতে কোনো বাধা নেই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর স্থায়ী জামিন বহাল রেখেছেন...

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ...