Home আঞ্চলিক আমাকে বাঁচান ’স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্বামী
আঞ্চলিকজাতীয়

আমাকে বাঁচান ’স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্বামী

Share
Share

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)


রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মানিক তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানো, অর্থ-সম্পদ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মানিক জানান, ২০০১ সালে বাঘাইছড়ি উপজেলার হাজিপাড়া এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. মমিনুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা দিল আফরোজা আক্তার লিপির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি বলেন, সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে তিনি বিদেশে পাড়ি জমান। ২০১৯ সালে দেশে ফিরে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ অস্বীকার করে ওই ব্যক্তিকে শৈশবের বন্ধু হিসেবে পরিচয় দেন। পরে পুনরায় বিদেশে যাওয়ার পর স্ত্রীর মেসেঞ্জার অ্যাকাউন্ট নিজের মোবাইলে সক্রিয় রাখার মাধ্যমে তাদের কথোপকথন পর্যবেক্ষণ করেন বলে দাবি করেন তিনি।

মানিকের অভিযোগ, এ সময় তার স্ত্রী পরকীয়ার বিষয়টি স্বীকার করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে বিয়ে করার ইচ্ছার কথাও জানান। পরবর্তীতে ২০২২ সালে অনলাইনের মাধ্যমে তাকে ডিভোর্সের কাগজ পাঠানো হয়। বিষয়টি মেনে নিতে না পেরে ২০২৪ সালে দেশে ফিরে আসেন তিনি।

তিনি আরও দাবি করেন, দেশে ফেরার পর তারা পৃথক কক্ষে বসবাস করতেন। শর্ত সাপেক্ষে স্বামীকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিস্তেজ করে নিতে বলেন এবং আমি সেটিও করি। পরে স্থানীয়ভাবে সালিস ও শর্তসাপেক্ষ সমঝোতার মাধ্যমে একজন ইমামের কাছে পুনরায় বিয়ে সম্পন্ন হয়। তবে কিছুদিন পর আবারও ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মানিক বলেন, একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে তিনি নিজ জেলা ময়মনসিংহে চলে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে কয়েকদিন অবস্থান করেন বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার স্ত্রী ও সন্তানরা তাকে মারধর করেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তার স্ত্রীকে ছেলের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

হাবিবুর রহমান মানিকের দাবি, এরপর লংগদু থানার এসআই মামুনের নেতৃত্বে একটি পুলিশ দল রাতে তার বাড়িতে আসে এবং একটি জব্দ তালিকা (সিজার লিস্ট) তৈরি করে নগদ ২ লাখ ৯ হাজার টাকা, আনুমানিক ১০ থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং ছেলের বিদেশযাত্রা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়।

তিনি আরও বলেন, তার স্ত্রী তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন, যার তদন্ত বর্তমানে পিবিআই চট্টগ্রাম করছে। মামলায় তার বিরুদ্ধে সম্পদ দখল, স্বর্ণালঙ্কার ও অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

মানিকের ভাষ্য, বাড়ি নির্মাণের জন্য আমি প্রায় ৬০ লাখ টাকা পাঠিয়েছি। আমার অভিযোগ, এর মধ্যে প্রায় ৩০ লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়েছে, যা আমার স্ত্রী স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত ঘটনা তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...