Home সাম্প্রতিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা
সাম্প্রতিক

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

Share
Share

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

মামলার এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের বরাতে জানা যায়, গত ১৫ জুন বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে স্কুল ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষ বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত: আহত ২

নোয়াখালীর সেনবাগে এক দ্রুতগতির ভয়াবহ মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। একই মর্মান্তিক দুর্ঘটনায়...

Related Articles

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...

পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষা স্থগিত

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়া সংক্রান্ত...

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ অভিবাসনপ্রত্যাশী

লিবিয়ার তবরুক উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে প্রায় ১০...