Home আন্তর্জাতিক ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এ দুটি ভূমিকম্পে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়েছে অসংখ্য ভবন। উদ্ধারকাজে নেমেছেন শত শত উদ্ধারকর্মী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভবন ধসের ঘটনা ঘটে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

কারাকাসের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, তাঁর ভবনের বেশ কয়েকটি দেয়াল ভেঙে গেছে এবং অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। আরেক প্রত্যক্ষদর্শী কোরো মার্টিনেজ বলেন, তিনি একটি বিকট শব্দ শুনতে পান। এরপর ঘরের বিভিন্ন জিনিসপত্র মেঝেতে পড়ে যায়। জীবনে এর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে জানান তিনি।

মারিয়া রোমেরো নামের আরেক বাসিন্দা বলেন, সাম্প্রতিক এই ভূমিকম্প ১৯৬৭ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফিরিয়ে এনেছে। তাঁর ভাষায়, এবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ২ মাত্রার। এর ৩৯ সেকেন্ড পর একই অঞ্চলের কাছাকাছি ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর ভেনেজুয়াজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা...

বান্দরবানের লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, কক্সবাজার বান্দরবানের লামায় পুষ্টি কার্যক্রম আরও জোরদার ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল...

Related Articles

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

প্রেমিকের সঙ্গে ক্যাফেতে বসে বাগদত্তাকে হত্যার ছক কষেন তরুণী

হবু স্বামীকে সুপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ভারতের মহারাষ্ট্রে এক তরুণী ও তার প্রেমিককে...

বিবিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট মহিব চৌধুরী,ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই)...

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ...