Home আঞ্চলিক ওসমানীনগরে আল ইসলাহ’র কর্মী সম্মেলন সম্পন্ন
আঞ্চলিকসিলেট

ওসমানীনগরে আল ইসলাহ’র কর্মী সম্মেলন সম্পন্ন

Share
Share

ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে সুন্দরভাবে তোলে ধরার মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও বিকৃতি রুখে দিতে হবে
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন: সময়ে সময়ে ইসলামকে কলুষিত করতে একদল মানুষ চেষ্টা চালিয়েছে। তারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। ধর্মের মূলনীতি পরিবর্তন করতে চায়। কিন্তু হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভি (রহ:) এর উত্তরসূরীরা বেচে থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। আজকের যুবকদের ঐক্য হয়ে এসমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিজ্ঞা নিতে হবে। ইসলামের আদর্শ ও শিক্ষা সুন্দরভাবে মানুষের মাঝে তোলে ধরার মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও বিকৃতি রুখে দিতে হবে।

৯ মে শনিবার দুপুর ২ ঘটিকায় আমিরা পার্টি সেন্টারে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী’র সঞ্চালনায় সূচিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ কে এম মনোয়র আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক মাওলানা বেলাল আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাদার বাজার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ শহীদ আহমদ বোগদাদি, চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড ওসমানীনগর উপজেলা সভাপতি হাফিজ সিরাজুল ইসলাম, তালামীযের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছে চলে এসেছে। মুসলমানদের এখন অত্যন্ত সজাগ থাকতে হবে। আমাদের ঈমানি...

লন্ডনে লেবার পার্টির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত

লন্ডনের স্থানীয় রাজনীতিতে ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দল লেবার পার্টি–এর মনোনয়নে মেয়র নির্বাচিত হয়ে নতুন দৃষ্টান্ত...

Related Articles

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে)...

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে এমপিসহ অর্ধশত আহত

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার...

ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা...