Home সাম্প্রতিক কার্জন হলের নিরাপত্তাকর্মী এখন ছাত্রদল নেতা
সাম্প্রতিক

কার্জন হলের নিরাপত্তাকর্মী এখন ছাত্রদল নেতা

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের নিরাপত্তাকর্মী জুলহাস মিয়া। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২ মে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হলে সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুলহাস মিয়ার নাম দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, জুলহাস মিয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল ফটকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত।

জুলহাস মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়ার পরও বড় ভাইদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি একটি ‘সম্মানসূচক’ পদ চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি বড় ভাইদের বলেছিলাম, একটা পোস্ট দিলে অন্তত বলতে পারব মহানগরে একটা পদ ছিল। পরে তারা বলেছিলেন সম্মান দিয়ে পার করে দেবেন।’

তবে কমিটিতে থাকা জুলহাস মিয়া তিনিই কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলেও দাবি করেন তিনি। এ কারণে এ নিয়ে কোনো ফেসবুক পোস্টও দেননি বলে জানান।

অন্যদিকে, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া জুলহাসের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনিই জুলহাস। সে আমাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। সিভি যাচাইয়ের দায়িত্বে থাকা সহ-সভাপতি আক্তার জানিয়েছিলেন, জুলহাস একজন রানিং স্টুডেন্ট।’

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির...

শতবর্ষী উসমানপুর গায়েবি মসজিদের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত করে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামের শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা ‘উসমানপুর গায়েবি মসজিদ’-এর মূল...

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর

অমর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;