Home জাতীয় অপরাধ ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
অপরাধআঞ্চলিক

ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Share
Share

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত ঘটনার পর পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে দয়াল (৬৫) উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। বৃহস্পতিবার (৭ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাতালশ্রমিক এবং বাবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুটি বেশিরভাগ সময় মামার বাড়িতে থাকত। প্রতিবেশী হওয়ায় অভিযুক্ত নুরুল ইসলামের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।
অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার বিষয়টি জানতে পারে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা।
ঘটনার পর উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়। তবে অভিযুক্ত পক্ষ ভয়ভীতি ও হত্যার হুমকি দিলে শিশুটির পরিবার থানায় মামলা করতে বাধ্য হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. নজরুল ইসলামকে(৫১)...

Related Articles

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন...

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে...

প্রেমিকের সঙ্গে ক্যাফেতে বসে বাগদত্তাকে হত্যার ছক কষেন তরুণী

হবু স্বামীকে সুপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ভারতের মহারাষ্ট্রে এক তরুণী ও তার প্রেমিককে...