Home আন্তর্জাতিক অ্যাটলান্টিক মহাসাগরে আটকে ক্রুজ জাহাজে আতঙ্ক, হান্টাভাইরাসে মৃত্যু ৩
আন্তর্জাতিকস্বাস্থ্য

অ্যাটলান্টিক মহাসাগরে আটকে ক্রুজ জাহাজে আতঙ্ক, হান্টাভাইরাসে মৃত্যু ৩

Share
Share

আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দে উপকূলের কাছে আটকে পড়া বিলাসবহুল ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় তিনজন যাত্রী মারা গেছেন এবং আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৩টি দেশের ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাত্রা করা জাহাজটি এখনো উপকূল থেকে দূরে নোঙর করা অবস্থায় রয়েছে।

প্রায় এক মাস আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই ক্রুজে প্রথমে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু ঘটে ১১ এপ্রিল। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একাধিক যাত্রীর শরীরে বিরল কিন্তু মারাত্মক হান্টাভাইরাস শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসটি জাহাজের ভেতরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এ পর্যন্ত দুইটি নিশ্চিত এবং পাঁচটি সন্দেহভাজন হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন ব্রিটিশ যাত্রীকে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়েছে, যিনি বর্তমানে সংকটাপন্ন হলেও স্থিতিশীল অবস্থায় আছেন। অন্যদিকে একজন ৬৯ বছর বয়সী নারী, যিনি জাহাজ থেকে সরিয়ে নেওয়ার পর হাসপাতালে মারা যান, তিনিও হান্টাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আরও দুইজন ক্রু সদস্য শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন, যাদের একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাহাজের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার এবং নিয়মিত স্যানিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজে থাকা যাত্রীরা জানিয়েছেন, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। কেপ ভার্দে কর্তৃপক্ষ জাহাজটিকে নোঙর করার অনুমতি না দেওয়ায় এখনো স্থায়ী কোনো বন্দরে ভিড়তে পারেনি এটি। এর ফলে দ্রুত চিকিৎসা ও নিরাপদ অবতরণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে জাহাজে থাকা কিছু যাত্রী পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, অধিকাংশ যাত্রী শান্ত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পর্যটকদের স্বপ্নের এই সমুদ্রযাত্রা এখন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে আটকে পড়েছে। জাহাজটিকে কোথায় এবং কবে নিরাপদে নোঙর করানো হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো জরিমানার মুখে পড়েছেন ৩১ বছর বয়সী এক নারী। বাংলাদেশি মুদ্রায় এর...

Related Articles

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

;