Home আন্তর্জাতিক পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা
আন্তর্জাতিকরাজনীতি

পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা

Share
Share

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তুলে পদত্যাগের সম্ভাবনা নাকচ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।”মমতার দাবি, এবারের নির্বাচনে প্রায় ১০০ আসনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফল প্রভাবিত করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেন এবং বিজেপির সঙ্গে কমিশনের ‘যোগসাজশ’ রয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভোট গণনাকেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সিসিটিভি বন্ধ রাখা হয়েছে এবং প্রশাসনিকভাবে বিরোধীদের কোণঠাসা করা হয়েছে।সংবাদ সম্মেলনে তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটের নেতাদের সমর্থনের কথা উল্লেখ করে জানান, বিরোধী জোট আরও শক্তিশালী করা হবে এবং রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।এসময় তৃণমূলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তাঁর...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ...

Related Articles

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক...

বিশ্ব শরণার্থী দিবস আজ: নয় বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বিশ্ব শরণার্থী দিবস আজ (২০ জুন)। দিবসটি পালিত...

ব্রিটেনে স্বামীর হাতে সিলেটের তরুণী হত্যা: স্বামীর ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...