Home সারা দেশ লালমনিরহাট সীমান্তে বিএসএফের ড্রোন, উদ্ধার করল বিজিবি
সারা দেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ড্রোন, উদ্ধার করল বিজিবি

Share
Share

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়ে গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে, এতে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরোপয়েন্ট এলাকায় মেইন পিলার ৮৪১/৮এস-এর প্রায় ১০ গজ ভেতরে ড্রোনটি পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভিডিও ধারণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারায় এবং বাংলাদেশ অংশে ভুট্টাখেতে পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

ড্রোন উদ্ধারের খবর পেয়ে বিএসএফ সদস্যরা সীমান্তে টহল জোরদার করলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, বিএসএফ ড্রোনটি ফেরত চেয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

Related Articles

নিম্নচাপ দুর্বল হলেও কমছে না বৃষ্টি, আরও অন্তত ১০ দিন বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।...

;