Home আঞ্চলিক কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা
আঞ্চলিক

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

Share
Share

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হওয়ায় একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি কুষ্টিয়াবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে গেলে একটি “কুচক্রী মহল” তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তার দাবি, এই মহল রাজনৈতিকভাবে জনকল্যাণমূলক কাজ করতে অক্ষম হওয়ায় এখন তাকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
আমির হামজা আরও অভিযোগ করেন, তার নির্বাচনের পর অনেকেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। এসব অবৈধ কর্মকাণ্ডের “সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কায়” তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্বকে তিনি “আমানত” হিসেবে বিবেচনা করেন এবং এই দায়িত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
শেষে তিনি কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এলাকাবাসী সবসময় তার পাশে থাকবে এবং সম্মিলিতভাবে তারা অপকর্মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
এ বিষয়ে অন্য পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজন...

Related Articles

মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

মো. মাকসুদুর রহমান, শেরপুর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার...

নকলায় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুরের নকলা উপজেলায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,...

সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার চরম সংকটে থাকা বাংলাদেশের উপকূলীয়...