Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত ভোটের পর সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হয় গণনা। রাতের দিকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজেপি ইতোমধ্যে ১৪৮ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ১৫৬টি আসনে জয় পেয়েছে এবং মোট ২০৮টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

এ নির্বাচনে বড় চমক হিসেবে উঠে এসেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির পরাজয়। তিনি ভবানিপুর আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে যান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দ্য হিন্দুর বরাতে জানা যায়, সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে কলকাতার কালিঘাটে নিজ বাসভবনে ফিরে যান মমতা ব্যানার্জি। এর আগে একটি গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে এই পরিবর্তন “ভয় থেকে মুক্তির” প্রতিফলন। তিনি বলেন, বাংলার মানুষ নতুন সূর্যোদয় ঘটিয়েছে এবং উন্নয়ন ও আত্মবিশ্বাসের পথে এগিয়ে গেছে।

মোদি আরও দাবি করেন, এই নির্বাচনে নারী ভোটারদের বড় ভূমিকা রয়েছে এবং বিভিন্ন বিরোধী দলকে তারা প্রত্যাখ্যান করেছে।

তবে নির্বাচনের ফল নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশরও বেশি আসনে অনিয়ম ও ‘আসন লুটের’ অভিযোগ তোলা হয়েছে। দলটির দাবি, নির্বাচনে সহিংসতা ও ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়েছে।

এদিকে ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ইরানে বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভাঙার পরও ৫০ ঘণ্টা লুকিয়ে মার্কিন কর্মকর্তার আত্মরক্ষা

ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ কোটি ডলার মূল্যের ‘এফ-১৫ই...

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...