Home জাতীয় ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো
জাতীয়স্বাস্থ্যহাম

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

Share
Share

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সোমবার সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, গত একদিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। তবে এর মধ্যে আগের দিনের দুইজন মৃত্যুর তথ্য নতুন করে যুক্ত হয়েছে, যাদের তথ্য আগে পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৫২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৯ জন।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে। পাশাপাশি সন্দেহজনক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮২ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...