Home জাতীয় দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর
জাতীয়

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

Share
Share

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে দুর্নীতি বা অনিয়ম সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা সরাসরি মন্ত্রণালয়ে জানাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব অভিযোগ যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটিও তদারকির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারি সম্পত্তি সংক্রান্ত ফাইল নিষ্পত্তিতে বিলম্বের বিষয়টি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অহেতুক সময়ক্ষেপণ যেন না হয় সে বিষয়ে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া সাধারণ মানুষের জন্য সরকারি বই বা দলিলের প্রতিলিপি বিনামূল্যে দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জলমহাল ও বালুমহাল নিয়ে একটি সমন্বিত আইন প্রণয়ন, দেওয়ানি আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তামাদি মওকুফ এবং মহাফেজখানা অটোমেশন নিয়েও আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...