Home জাতীয় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন
জাতীয়

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

Share
Share

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ফেনীর কৃতি সন্তান ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘হেলথ ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস’—অর্থাৎ মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য।

তিনি অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ কমনওয়েলথ গভর্নমেন্ট (আরটিপি) স্কলারশিপের আওতায় এই উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। ড. আনোয়ার হোসেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তিনি আমিনুল ইসলাম (জাহেদ) ও রেখা আক্তার দম্পতির বড় ছেলে।

শিক্ষাজীবনে শুরু থেকেই মেধার স্বাক্ষর রাখেন ড. আনোয়ার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপ নিয়ে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন এবং সেখানে বিশেষ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা জার্নালে জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন ও শরণার্থী সংকট বিষয়ে প্রায় ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

নিজের অর্জন প্রসঙ্গে ড. আনোয়ার হোসেন বলেন, তাঁর এই সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে তিনি দেশের জনস্বাস্থ্য ও সমাজ উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। শুক্রবার (বিকেল সাড়ে ৬টা) সড়কপথে সফরসঙ্গীদের...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স...

Related Articles

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা...

মুরাদনগরে স-ন্ত্রা-স বিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম...

‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময়...

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে...