Home জাতীয় কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের শাসকগোষ্ঠী শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনামলে শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ ন্যায্য অধিকার পায়নি।

শ্রমিক কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, শ্রমিকদের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও বলেন।

গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করলেও সঠিক সময়ে পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

এ ছাড়া হকার উচ্ছেদের পরিবর্তে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে নেতারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ...

ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় আবু জুবায়ের (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জুবায়ের দিনাজপুরের...

Related Articles

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...