Home আন্তর্জাতিক এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক

এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

Share
Share
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছেন, খুব শিগগিরই এমন একটি অস্ত্রের মুখোমুখি হবে প্রতিপক্ষ, যা নিয়ে তারা ‘ভীষণ আতঙ্কিত’।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “অস্ত্রটি তাদের খুব কাছেই রয়েছে। আশা করি তারা এতে ‘হার্ট অ্যাটাক’ করবে না।

এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের অবরোধ শিথিল করার কথা ছিল। তবে ওয়াশিংটন সেই প্রস্তাব নাকচ করে প্রণালির কাছে নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।শাহরাম ইরানি যুক্তরাষ্ট্রের এই কৌশলকে ব্যঙ্গ করে বলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনার যে ধারণা করা হয়েছিল, তা এখন ‘সামরিক একাডেমিগুলোতে রসিকতায় পরিণত হয়েছে।

ইরান দাবি করেছে, তাদের বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার ফলে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন বা সামরিক অভিযান পরিচালনা করতে পারেনি বলেও দাবি করা হয়।ইরান আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যুদ্ধ শুরু করার পর থেকে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা পাল্টা হামলা চালিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...