Home জাতীয় বদিউল আলমকে বিচারের আওতায় আনার দাবি গোলাম মাওলা রনির
জাতীয়রাজনীতি

বদিউল আলমকে বিচারের আওতায় আনার দাবি গোলাম মাওলা রনির

Share
Share
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, “বদিউল আলম লোভী মানুষ। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রচারের নামে একটি রাজনৈতিক প্রোগ্রামে এক কোটি টাকা দিয়েছেন। এটি অত্যন্ত ঘৃণীত ফৌজদারি অপরাধ।

গোপনে যে কত কোটি টাকা কাকে দিয়েছেন, সেটা বের করতে হবে।’সম্প্রতি কালের কণ্ঠের আয়োজিত টক শো অনুষ্ঠান ‘কালের সংলাপ’-এ এসব কথা বলেন তিনি।

বদিউল আলমকে জামায়াত আমিরের ডুপ্লিকেট কপি উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, ‘বদিউল আলম মজুমদার জামায়াত আমিরের মতো দেখতে অনেক সুন্দর। চুল ধবধবে সাদা, পাকা কথাবার্তা বলেন।

তার ওপর তার ডক্টরেট আছে। এ মানুষের টাকার লোভ থাকবে কেন?’তিনি বলেন, ‘এই মানুষগুলোর এক পা কবরে, এক পা দুনিয়াতে। হাত-পা থরথর করে কাঁপে। এই মানুষগুলো যদি কেউ যৌনতা দ্বারা তাড়িত হয়, অর্থ দ্বারা তাড়িত হয়, লোভ দ্বারা তাড়িত হয়, ক্ষমতা দ্বারা তাড়িত হয়, আমার শুধু এতটুক বলার আছে আল্লাহও তাদের শাস্তি দিতে লজ্জা পান।

এদের মতো লোকজন সামনে রেখে একটা জাতি এগোতে পারে না।’ 

বদিউল আলমকে উদ্দেশ করে গোলাম মাওলা রনি আরো বলেন, ‘তারা টাকা দেখলে দৌড়ে যান। যেখানে টাকা আছে, সেখানে তারা যাবেন। মিষ্টি মিষ্টি কথা বলবেন। তারপরে শেষে ভদ্র সাজবেন এবং নানা রকম নীতিকথা বলে যেভাবে হোক না কেন দেবতা সেজে হলেও সে পরের ধন তাকে নিতেই হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;