Home আন্তর্জাতিক ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর দিয়েছেন কড়া বার্তা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর দিয়েছেন কড়া বার্তা

Share
Share

লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনার উদ্যোগকে নাকচ করে দিয়েছেন ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না এবং এটি লেবাননের জন্যও কোনো উপকার বয়ে আনবে না।

বিবৃতিতে নাঈম কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন। তিনি মনে করেন, যারা এমন উদ্যোগ নিচ্ছেন, তাদের বোঝা উচিত যে এ ধরনের পদক্ষেপ লেবাননের স্বার্থ রক্ষা করবে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তিনি লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ তাদের অবস্থান থেকে সরে আসবে না এবং লেবানন ও এর জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের ‘আত্মরক্ষামূলক প্রতিরোধ’ অব্যাহত থাকবে।

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। তবে হিজবুল্লাহর এই অবস্থান সম্ভাব্য সংলাপ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার হয়ে মাত্র ১১ বছর বয়সী এক নাবালিকা কন্যাসন্তানের জন্ম দিয়েছে। বুধবার...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক ন্যক্কারজনক অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আব্দুল লতিফ ভূঁইয়াকে (৫০)...

Related Articles

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান করা হোটেলের...

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির...