ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। এ সময় নিয়ম না মানায় ট্যাংকার দুটি চলাচলের অক্ষম হয়ে পড়ে বলেও দাবি করেছে বাহিনীটি। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।
তবে হামলার শিকার ট্যাংকারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
বিবৃতিতে আইআরজিসি আরও সতর্ক করে জানায়, এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর কোনো নির্দেশনা বা হস্তক্ষেপ অনুসরণ করলে তার জবাব দেওয়া হবে।
এ ছাড়া বাহিনীটি দাবি করে, হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে জাহাজগুলোকে অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান...
ByDesk ReportJuly 30, 2026রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ওসমান খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের...
ByDesk ReportJuly 30, 2026ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি...
ByDesk ReportJuly 31, 2026বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয়...
ByDesk ReportJuly 31, 2026বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড...
ByDesk ReportJuly 31, 2026ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...
ByDesk ReportJuly 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment