Home সাম্প্রতিক ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’
সাম্প্রতিক

‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’

Share
Share

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের সামরিক সরঞ্জামের ‘অবিচ্ছেদ্য অংশ’ হয়ে উঠেছে কফিন। একই সঙ্গে তিনি বলেন, ‘আঘাত করে মূল্য না দিয়ে পালিয়ে যাওয়ার যুগ শেষ।’ খবর আইআরএনএ।

শুক্রবার (৩১ জুলাই) দেওয়া এক বার্তায় আলি আবদুল্লাহি বলেন, ‘আমেরিকানরা এবং তাদের ভাড়াটে বাহিনী এখন উপলব্ধি করেছে যে এ অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের অংশই হলো কফিন।’

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘আঘাত করে কোনো মূল্য না দিয়ে পালিয়ে যাওয়ার সময় শেষ হয়ে গেছে।’

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহি বরাবরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের আঞ্চলিক মিত্রদের ‘ভুল হিসাব-নিকাশ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন।

ইরানের সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক উপস্থিতি আগ্রাসী পক্ষগুলোর জন্য ব্যয় ও ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের ভাষ্য, ইরানি জনগণ এবং ‘প্রতিরোধ অক্ষের’ প্রতিরোধ সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।

তবে এসব বক্তব্য ইরানের সামরিক বাহিনীর দাবি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...

Related Articles

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...

আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...

;