Home আঞ্চলিক রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকঢাকা

রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার তিনশ ফিট জলসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিফাত (২০) ও সাব্বির হোসেন (২১)। সাব্বির ঢাকার খিলগাঁও মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।

স্বজনদের বরাতে জানা যায়, রোববার সকালে বাঞ্ছারামপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুই বন্ধু। পথে দুপুর সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের তিনশ ফিট জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে রিফাত এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্বজনরা জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রিফাত। তিনি মোটরসাইকেলের কাগজপত্র সংক্রান্ত কাজের জন্য বিআরটিএতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া: করাচিতে শত শত তৃতীয় লিঙ্গের মানুষের প্রতিবাদ মিছিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। এর জের ধরে দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জ্বালানি...

দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তবে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার...

Related Articles

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...