Home আন্তর্জাতিক ইরানে ৪৩ ফুট গভীর ‘বাংকার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করার দাবি
আন্তর্জাতিকসাম্প্রতিক

ইরানে ৪৩ ফুট গভীর ‘বাংকার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করার দাবি

Share
Share

মাটির প্রায় ৪৩ ফুট গভীরে থাকা একটি অবিস্ফোরিত শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় করার দাবি করেছে ইরান। দেশটির ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির নিচে পুঁতে থাকা এ বোমাটি নিয়ে এই অভিযান চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান হামলা পরিস্থিতির সময় নিক্ষিপ্ত এ শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। পরে এটি প্রায় ১৩ মিটার বা ৪৩ ফুট গভীরে মাটির নিচে ঢুকে পড়ে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যৌথভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ ও সতর্ক অভিযানের পর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি নিরাপদভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, অভিযান চলাকালে আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

Related Articles

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...