Home রাজনীতি আওয়ামী লীগ আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান
আওয়ামী লীগজাতীয়বিএনপিরাজনীতি

আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান

Share
Share

দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের কৌশল ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিবিরের ‘গোপন রাজনীতি’ এবং ‘অনুপ্রবেশের পলিসি’ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

রাশেদ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ছাত্রশিবিরের সব নেতাকর্মীকে প্রকাশ্যে না আনার পেছনে সুনির্দিষ্ট কৌশল কাজ করে। তিনি লিখেন, “শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিবাকরিতে সমস্যা হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়।”

তার মতে, এই কৌশলের অংশ হিসেবে শিবিরের একটি বড় অংশ ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অনুপ্রবেশ করে সুযোগ-সুবিধা নেয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা। রাশেদ খানের ভাষায়, “একটা বড়ধরনের সন্দেহ সৃষ্টি হয় যে, সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির? এটা একটা বড় ধরনের সংকট।”

ছাত্রশিবিরের সাম্প্রতিক কিছু বক্তব্যের কঠোর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, দেশে গণঅভ্যুত্থান হওয়ার পর এখন মেধা থাকলে চাকরিতে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তনে শিবিরের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, শিবির সরকারকে সহযোগিতা না করে সারাক্ষণ “নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী” বলে গালি দিচ্ছে এবং ১৬ দিনের মধ্যে সরকার পতনের হুমকি দিচ্ছে।

রাশেদ খান আরও যোগ করেন, “আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগের অবস্থা করবেন বলে হুমকি দিবেন, বিষোদগার করবেন, আবার সবক্ষেত্রে সমান সুযোগও চাইবেন—সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতায় হয় না।”

শিবিরের উদ্দেশ্যে এক চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে রাশেদ খান লিখেন, রাজনীতিতে সহনশীল পরিবেশ তৈরি করতে হলে নিজেদেরও সহনশীল হতে হবে। নতুবা যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। আর লীগ ফিরলে সকল হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দিবে…!”

রাশেদ খানের এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দলগুলোর মধ্যে ঐক্য বজায় থাকার প্রয়োজনীয়তা থাকলেও, শিবির ও বিএনপির মধ্যকার এই ক্রমবর্ধমান দূরত্ব ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করতে পারে। বিশেষ করে শিবিরের ‘পলিটিক্যাল পলিসি’ নিয়ে রাশেদ খানের এই স্পষ্ট অবস্থান ছাত্র রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী...

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. আখিনুর নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...