Home আন্তর্জাতিক ওয়েস্টক্লিফ দুর্ঘটনায় সাউথএন্ডজুড়ে আতঙ্ক, বাসিন্দাদের উদ্বেগ
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ওয়েস্টক্লিফ দুর্ঘটনায় সাউথএন্ডজুড়ে আতঙ্ক, বাসিন্দাদের উদ্বেগ

Share
Share

সাউথএন্ডের জনপ্রিয় একটি পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে উদ্বেগ ও হতবাক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ওয়েস্টক্লিফের ক্রাউস্টোন রোডে “গুরুতর সংঘর্ষ”-এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্স ও স্থল অ্যাম্বুলেন্সও দ্রুত উপস্থিত হয়।

দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর সড়কটি বন্ধ রেখে পুলিশ ও ফরেনসিক টিম বিস্তারিত তদন্ত চালায়। এ সময় সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

সাউথএন্ড কাউন্সিলের কমিউনিটি সেফটি ও রেগুলেটরি সার্ভিসেস বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মার্টিন টেরি সাম্প্রতিক সময়ে শহরে একাধিক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “গত কয়েক দিনে এটি শহরের দ্বিতীয় বা তৃতীয় দুর্ঘটনা। বিষয়টি আমাদের সবাইকে আরও সতর্ক হওয়ার বার্তা দেয়।” আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী এক নারী জানান, তার এলাকায় এটি নতুন কিছু নয়। তিনি বলেন, “এই রাস্তাটি বিশৃঙ্খল, প্রায়ই এখানে গাড়ি দুর্ঘটনা ঘটে।”

লন্ডন রোডের পার্কসংলগ্ন ‘কুইর্কি বার্ড ক্যাফে’র মালিক লিসা গ্রিগস জানান, ঘটনাস্থলে বড় ধরনের জরুরি সাড়া দেখা যায় এবং বেশ ভিড় জমেছিল। অনেকেই এসে জানিয়েছেন আশপাশের সড়ক বন্ধ ছিল, তবে কী ঘটেছে তা তখন স্পষ্ট ছিল না।

এদিকে, চকলওয়েল পার্কে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে দেখেছেন স্থানীয় ব্যবসায়ী রামি আহমাদি, যিনি কাছাকাছি একটি দোকানে কাজ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলাকালে জনগণের ধৈর্যের জন্য তারা কৃতজ্ঞ। দুর্ঘটনার কারণে ক্রাউস্টোন রোডের যান চলাচল অন্য পথে সরিয়ে দেওয়া হয়। পরে কিছু বাসিন্দাকে হেঁটে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাদের গাড়ি পাশের সড়কে পার্ক করে রাখতে হয়।

ঘটনাস্থলে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এখনও চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা ও কারাদণ্ড

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়...

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন)...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে...