Home রাজনীতি বিএনপি বিএনপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী চমক
বিএনপি

বিএনপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী চমক

Share
Share

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে সরব থাকার জন্যও পরিচিত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ও আলোচিত বিষয় নিয়ে নিয়মিত মতামত দিয়ে থাকেন তিনি। এবার তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে সংসদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছেন এই অভিনেত্রী। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চমক বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের জন্য। সে লক্ষ্যেই একটি কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। তার ভাষ্য, “আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি জানান, কুষ্টিয়া থেকে মনোনয়ন চাওয়ার পাশাপাশি সেখানকার সদস্যপদও গ্রহণ করেছেন।

শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চমক বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার কথা হয়েছে। তার সঙ্গে আলোচনায় সবকিছু ইতিবাচক মনে হয়েছে।”

এদিকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে চমককে উচ্ছ্বসিত দেখা যায়।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন রুকাইয়া জাহান চমক। পরবর্তীতে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি। টেলিভিশন নাটক, ধারাবাহিক ও বিভিন্ন মাধ্যমে কাজ করে অল্প সময়েই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে...

মায়ের দুধ না পাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগে ধারণা ছিল ৬...

বিএনপি আগামীর রাজনীতিতে টিকে থাকতে পারবে না: সারজিস আলম

বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে...

মাদক মামলার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: রাজনৈতিক মহলে তোলপাড়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মাদক মামলার এক আসামিকে গুরুত্বপূর্ণ...