Home জাতীয় ঐতিহাসিক মুজিবনগর দিবসে নেই কোনো সরকারি আয়োজন
জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবসে নেই কোনো সরকারি আয়োজন

Share
Share

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এ দিনে মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সেই থেকে দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তবে এ বছর দিবসটি উপলক্ষে সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

এর মধ্যেই স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা নিজ উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

সরকারি আয়োজন না থাকলেও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, “১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়। এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। কিন্তু আজ তা হচ্ছে না—এতে আমরা ব্যথিত।”

এদিকে বিকেল ৩টার দিকে ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা সিঁড়ি বেয়ে হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে...

রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত...

Related Articles

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের...

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে শৃঙ্খলা রক্ষার্থে এক শিক্ষার্থীর মোবাইল...

বনঘেঁষে অবৈধ মুরগির খামার ও বিষ্ঠা পরিবহন: ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চর্মরোগে আক্রান্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সংরক্ষিত বনঘেঁষা কাহালগাঁও গ্রামে পরিবেশ দূষণের চরম...

‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

ফেসবুকে ‘লেডি মীরজাফর’ লিখে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি)...