Home জাতীয় ‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ
জাতীয়

‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

Share
Share

ফেসবুকে ‘লেডি মীরজাফর’ লিখে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে উক্ত আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে অ্যাটর্নি জেনারেল বরাবর একটি লিখিত অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুমিন ফারহানা এ নালিশ জানান।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকার ৩৬ নম্বর মামলাটির পক্ষে আইনজীবী হিসেবে ডায়াসে উপস্থিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। উক্ত বেঞ্চে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন। শুনানি শুরুতেই রুমিন ফারহানা ডিএজির ফেসবুক পোস্টটি আদালতের সম্মুখে উপস্থাপন করে জানান, ডিএজি ছোটন ব্যক্তিগত ক্ষোভ থেকে তাঁকে কেন্দ্র করে এই কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। ফলে তিনি রাষ্ট্রপক্ষে থাকলে মক্কেলের ন্যায়বিচার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে ছোটনকে বাদ দিয়ে শুনানির আবেদন জানান। আদালত আবেদনটির সত্যতা অনুধাবন করে ডিএজি ছোটনের পরিবর্তে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে শুনানি পরিচালনার নির্দেশ দেন।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের কাছে দেওয়া লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হয়েও ডিএজি ছোটন তাঁর ব্যক্তিগত ফেসবুক থেকে “লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন” লিখে অত্যন্ত আপত্তিকর স্ট্যাটাস দেন। একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে এই আচরণ অপমানের এবং রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কার্যালয়ের ভাবমূর্তির চরম পরিপন্থী। উক্ত শিষ্টাচারবহির্ভূত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি ডিএজি ছোটনের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা সিঁড়ি বেয়ে হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে...

রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত...

Related Articles

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের...

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে শৃঙ্খলা রক্ষার্থে এক শিক্ষার্থীর মোবাইল...

বনঘেঁষে অবৈধ মুরগির খামার ও বিষ্ঠা পরিবহন: ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চর্মরোগে আক্রান্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সংরক্ষিত বনঘেঁষা কাহালগাঁও গ্রামে পরিবেশ দূষণের চরম...

ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাকিব গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ঝটিকা অভিযানে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ...