Home আন্তর্জাতিক ১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

Share
Share

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হতে যাচ্ছেন। সম্প্রতি ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন সূত্রে এ চাঞ্চল্যকর খবরটি জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বরের এই বৈঠকে ভারতে আত্মগোপনে থাকা দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্তত ২১ জন শীর্ষনেতা উপস্থিত থাকবেন। মূল কার্যনির্বাহী কমিটির বাইরেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক শিক্ষামন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, ভারতে অবস্থানরত সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই বৈঠকের জন্য পূর্বে নির্ধারিত নির্দিষ্ট কোনো এজেন্ডা রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তবে দলীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান দলীয় সাংগঠনিক অবস্থা মূল্যায়ন করা এবং সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার কৌশল ও রুট নিয়ে ভারতের মাটিতে বসেই শীর্ষ নেতাদের মতামত ও পরামর্শ সরাসরি সংগ্রহ করা হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মদিনায় ১১ কোটি টন বিরল খনিজ ও ইউরেনিয়াম আকরিকের সন্ধান পেল সৌদি আরব

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ধারণক্ষমতার এক বিশাল খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানি মন্ত্রী...

নতুন দেওয়ানি আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোটের শাসিত সকল রাজ্যে আগামী ২০২৯ সালের মধ্যে ‘অভিন্ন দেওয়ানি আইন’ (ইউসিসি) কার্যকর করার রূপরেখা ঘোষণা করা...

Related Articles

এক দশকে প্রথম মক্কায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা : হজ ও ওমরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমের পরম পবিত্র স্থান কাবা শরিফবেষ্টিত মক্কা নগরীতে...

শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে : সৌদি জোট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার অশুভ চেষ্টাকে বিশ্বজুড়ে কোটি...