Home আঞ্চলিক কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Share
Share

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গাজালিয়া সাতঘরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বোরো ধানের মৌসুম চলায় এবং এলাকায় বন্যহাতির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা রাতে পালাক্রমে ক্ষেত পাহারা দেন। প্রতিদিনের মতো ছাবের আহমদও গত রাতে আগুন জ্বালিয়ে নিজের ফসলি জমি পাহারা দিচ্ছিলেন। ভোররাতের দিকে হঠাৎ একটি বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে সরাসরি তার ওপর আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শী কৃষক জামাল উদ্দিন জানান, হাতিটি তার শুঁড় দিয়ে ছাবের আহমদকে তুলে আছাড় দেয় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। হাতির আক্রমণে তার দুই পা, হাত ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “ফজরের আজানের ঠিক আগে হাতির গর্জনে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশেই ছাবেরের নিথর দেহ পড়ে আছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল জানান, নিহত ছাবের আহমদের বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় পুরো পরিবারটি বৃদ্ধ ছাবেরের আয়ের ওপর নির্ভরশীল ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বন বিভাগের কর্মকর্তাদের মতে, কক্সবাজারের বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে বন্যহাতির বিচরণ ও লোকালয়ে প্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাহাড়সংলগ্ন আবাদি জমিগুলোতে খাবারের সন্ধানে হাতিরা হানা দিচ্ছে। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, হাতির আক্রমণে নিহতের ঘটনায় সরকারি ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...