Home জাতীয় অপরাধ নারী সেজে বন্ধুত্ব ও ব্ল্যাকমেইল: দুর্ধর্ষ ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারজাতীয়

নারী সেজে বন্ধুত্ব ও ব্ল্যাকমেইল: দুর্ধর্ষ ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিনব কৌশলে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ‘সিরিয়াল রেপিস্ট’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাব্বি অত্যন্ত চতুরতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া নারী আইডি ব্যবহার করত। নিখুঁতভাবে নারী কণ্ঠে কথা বলে সে বিভিন্ন ছাত্রীদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলত। এক পর্যায়ে উপহার আদান-প্রদান বা ‘ফ্যামিলি মিট-আপ’-এর কথা বলে ভিকটিমদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের নির্জন কক্ষে নিয়ে আসত। সেখানে ভিকটিমদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখত।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাব্বি কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হতো না; ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা ‘ডার্ক পর্ন’ সাইটে আপলোড করার হুমকি দিয়ে ভিকটিমদের কাছ থেকে নিয়মিত টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে নিত। অনেক ক্ষেত্রে ভিডিওর ভয় দেখিয়ে সে ভিকটিমদের পুনরায় শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত।

গত ২০ মার্চ জনৈক এক ছাত্রীকে একইভাবে ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ করে রাব্বি। পরবর্তীতে ওই ছাত্রীর মোবাইল ব্যবহার করে তার বন্ধু তালিকায় থাকা আরেক ছাত্রীকে টার্গেট করে সে। গত ৬ এপ্রিল দ্বিতীয় ভিকটিমকে পোশাক ডেলিভারি দেওয়ার নাম করে ডেকে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে এই সিরিয়াল রেপিস্ট। এরপর ৯ এপ্রিল আরও এক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী নির্যাতন দমন আইনে বর্তমানে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তরুণীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এ ধরনের কোনো ঘটনার শিকার হলে দ্রুত নিকটস্থ থানাকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...