Home আঞ্চলিক বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

Share
Share

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিদেশগামী সকল কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।
তিনি প্রবাসে কর্মরত সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে উৎপাদিত কাঁচা মরিচ এখন রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায়

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরে উৎপাদিত কাঁচা মরিচ আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে মালয়েশিয়ায় রপ্তানি শুরু হয়েছে। জেলার ৭টি উপজেলার চরাঞ্চল সহ বিস্তীর্ণ আবাদি...

নেতানিয়াহুর একটি ফোনেই ভেস্তে গেল ২১ ঘণ্টার সমঝোতা! ইসলামাবাদ বৈঠকের নেপথ্য কাহিনী ফাঁস

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ২১ ঘণ্টার সমঝোতা আলোচনা কেন ব্যর্থ হলো, তার এক বিস্ফোরক কারণ সামনে এনেছেন ইরানের...

Related Articles

ইরান চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউসের বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি...

সিরাজগঞ্জে মাদ্রাসার পুকুরপাড়ের তালগাছ কেটে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জে একটি মাদ্রাসার পুকুরপাড়ে থাকা তালগাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ...

বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার সমাধান হবে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিংয়ের দীর্ঘদিনের সমস্যার...

পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত ইরানের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে বৈঠক শেষে ইরান জানিয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট...